• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় ছাত্রশিবিরের প্রতিনিধি সমাবেশে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

প্রতিনিধি / ৭৬ সময় দেখুন
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি সমাবেশকে ঘিরে ভোলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামীকাল ১৭ নভেম্বর (সোমবার)  দুপুর ২ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভোলা আসছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শাখা পর্যায়ের প্রতিনিধিরা সমাবেশে অংশ নেবেন। সমাবেশে কেন্দ্রীয় সভাপতি সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, দায়িত্বশীলদের করণীয়, শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন এবং চলমান কর্মসূচির দিকনির্দেশনা তুলে ধরবেন।

ইতোমধ্যে সমাবেশকে সফল করতে সকল প্রস্তুতি শেষ করেছে ভোলা জেলা শিবির। দুপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই প্রতিনিধি সমাবেশকে কেন্দ্র করে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এদিকে, আয়োজকরা সমাবেশের সার্বিক চিত্র পাঠকদের কাছে তুলে ধরতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থেকে সংবাদ কভার করার অনুরোধ জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর