• সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

অনুমতি ছাড়া ভিডিও করায় ক্ষুব্ধ অভিনেত্রী

বিনোদন ডেস্ক / ১০৫ সময় দেখুন
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
ছবি সংগৃহীত

লিউড সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতির স্বপ্নের নতুন ঠিকানা এখন পালিহিলের বুকে মাথা তুলে দাঁড়ানো বিলাসবহুল ছয়তলা বাংলো। রাজ কাপুরের কৃষ্ণরাজ প্রোপার্টির জায়গায় গড়ে ওঠা এই প্রাসাদসম বাড়ি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি, আর তিন বছরের দীর্ঘ পরিশ্রম।

এরই মধ্যে বাংলোর একটি ভিডিও ভাইরাল হতেই সরব হয়ে ওঠেন সামাজিক মাধ্যমের নেটিজেনরা। শুরু হয় আলোচনা-সমালোচনা। আর সেই আলোচনার ঝড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিনেত্রী আলিয়া ভাট।

সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন— আমাদের বাড়ির ভিডিও অনুমতি ছাড়া তোলা হয়েছে এবং অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি স্পষ্টতই ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ও নিরাপত্তার জন্য বড় সমস্যা। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও তোলা কখনোই ঠিক নয়।

অনুরোধ করে আলিয়া ভাট বলেন, যারা এই ভিডিও বা ছবি দেখেছেন, তারা যেন তা আর শেয়ার না করেন এবং মিডিয়াকর্মীরাও যেন এগুলো সরিয়ে নেন।

এ ঘটনায় অনেক নেটিজেনই আলিয়া ভাটের পাশে দাঁড়িয়েছেন। এক নেটিজেন লিখেছেন— এটা সরাসরি গোপনীয়তার লঙ্ঘন। আরেক নেটিজেন লিখেছেন—সব দোষ পাপারাজ্জিদের নয়, হয়তো মিডিয়াকে আগভাগেই খবর দেওয়া হয় বলেই ভিডিও বাইরে এসেছে। 

তথ্য সূত্র : যুগান্তর


এই বিভাগের আরও খবর