• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় পুষ্টি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

স্টাফ রিপোর্টার / ৫৯ সময় দেখুন
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
default

ভোলায় সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে  সচেতনতা বৃদ্ধির লক্ষে পুষ্টি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) পুষ্টি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি দিনব্যাপী বর্ণাঢ্য রুপে আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ মেলার আয়োজন করে। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল মেলার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপক (কার্যক্রম) মোঃ আলাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস’র উপ-পরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী মোঃ আবু বকর। স্থানীয় সমাজসেবক মোঃ মালেক মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন টেকনিক্যাল অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ। এ সময় প্রোগ্রাম অফিসার শাকিল আহাম্মদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন পুষ্টি বিষয়ক স্টল স্থাপন করা হয়, যেখানে দর্শনার্থীদের জন্য পুষ্টিকর উপকরণ প্রদর্শন করা হয়। সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) উপস্থিত থেকে সাধারণ মানুষের পুষ্টি সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। দিনব্যাপী এই মেলায় সচেতনতামূলক পথ নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে পুষ্টি সম্পর্কিত বার্তা সাধারণ মানুষের মধ্যে কার্যকরভাবে ছড়িয়ে দেওয়া হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর