• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় কমিউনিটি ক্লিনিকের সদস্যদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রতিনিধি / ৬১ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ভোলার চরফ্যাশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কমিউনিটি ক্লিনিকের (সিসি) কমিউনিটি গ্রুপ (সিজি) সদস্যদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মশালায় অংশ নেন এওয়াজপুর ও হাজারিগঞ্জ ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শোভন কুমার বসাক। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ মোহাম্মদ হিজবুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপক (কর্মসূচি) মোঃ আলাউদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উপ-পরিচালক মোঃ আবুবকর। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার মোঃ মাসুম বিল্লাহ। এছাড়া প্রোগ্রাম অফিসার শাকিল আহমেদ, শাখা ইনচার্জ মোঃ ইলিয়াসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জিজেইউএস-এর আয়োজনে এবং পিকেএসএফ-এর পিপিইপিইইউ প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য ছিল কমিউনিটি ক্লিনিককে আরও কার্যকর করার পাশাপাশি সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি গ্রুপ সদস্যদের দায়িত্ব, ভূমিকা ও করণীয় বিষয়ে সুস্পষ্ট ধারণা প্রদান। এ সময় বক্তারা বলেন, সরকারের প্রচেষ্টার পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। কমিউনিটি গ্রুপগুলোকে আরও সচেতন ও দায়িত্বশীল করে তোলা গেলে প্রান্তিক জনগণ সহজেই মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে। দিনব্যাপী এ কর্মশালায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা, নারী ও শিশুর স্বাস্থ্য, সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


এই বিভাগের আরও খবর