• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ডিসিদের পদায়ন কখনো লটারির মাধ্যমে হয়নি, এখনো হবে না

নিউজ ডেস্ক / ৫৭ সময় দেখুন
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, ‘ভোট সামনে রেখে লটারির মাধ্যমে এসপি পদে পদায়ন করা হলেও মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক (ডিসি) পদে কখনো লটারির মাধ্যমে পদায়ন হয়নি, এখনো হবে না।’

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, ‘সিভিল সার্ভিসে লটারির মাধ্যমে কখনো পদায়ন হয়নি। এখনো হবে না। জাতীয় নির্বাচনে প্রশাসনের একটি বড় ভূমিকা থাকে। সেক্ষেত্রে, স্বচ্ছতার লক্ষ্যে প্রশাসনে অনেক রদবদলও হয়ে থাকে। তবে লটারি পদ্ধতিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পদায়ন কিংবা রদবদল হবে না।’

সরকার আগামী নির্বাচন একটি রোল মডেল হিসেবে করতে চায়- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

জনপ্রশাসন সচিব বলেন, ‘ইউএনওদের বদলিটা করেন বিভাগীয় কমিশনার। নির্বাচনের সময় একটা বড় ধরনের রদবদল হয়। সেটা নির্বাচন কমিশন করবে। সেখানে কারও বলার কিছু থাকবে না, তদবির থাকবে না। যাকে যেখানে দেওয়া হবে, সেখানে সে যেতে বাধ্য।’

তিনি বলেন, ইউএনওরা হলো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এরপর হলো ডিসি। ডিসি নিয়োগ করার জন্য আমাদের জনপ্রশাসন সংক্রান্ত সাত সদস্যের একটি কমিটি আছে। এ ছাড়া আমাদের ৫ সদস্যের ডিসি সিলেকশন কমিটি আছে, ডিসি ফিট লিস্ট হয়।’

সচিব আরও বলেন, ‘ফিট লিস্টের পর কমিটিতে সেটা তোলা হয়। সেখান থেকে দেখে ডিসি পোস্টিং হয়। সেটা প্রধান উপদেষ্টা অনুমোদন করেন। এরপর সেটা জনপ্রশাসনে আসে, আমরা প্রজ্ঞাপন জারি করি। এটা জনপ্রশাসনের একক কাজ নয়। আমরা প্রক্রিয়ার একটা অংশ।

তথ্য সূত্র : ভোরের দর্পণ


এই বিভাগের আরও খবর