• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায়  এক বাড়ী থেকে পরিচয়হীন দশ মাস বয়সী এক শিশু উদ্ধার, আটক-১

প্রতিনিধি / ৫৫ সময় দেখুন
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

ভোলার মনপুরায় মোসলেহ উদ্দিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে ঢাকা থেকে নিয়ে আসা পরিচয়হীন ১০ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই ব্যক্তিকে পুলিশ হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন মনপুরা থানার ওসি আহসান কবির। রোববার সকাল সাড়ে ৮ টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের তুলাতলী বাজার সংলগ্ন মোসলেহ উদ্দিনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে বিকেল ৪ টায় উদ্ধার হওয়া শিশুটিকে দেখভালের জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ে হস্তান্তর করা হয়।
পুলিশ হেফাজতে নেওয়া মোসলেহ উদ্দিন উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের বাসিন্দা আবদুস শহীদের ছেলে। উদ্ধার হওয়া শিশুটির পড়েন গোলাপি রঙ্গের থ্রি-কোয়াটার প্যান্ট ও সাদা ও পিংক কালারের ফুলহাতা গেঞ্জি রয়েছে। শিশুটির মাথায় সদ্য গোজানো ছোট ছোট চুল রয়েছে।
ওসি আহসান কবির জানান, ঢাকার মহাখালী এক পাগলের কাছ থেকে শিশুটিকে পেয়েছেন। তিনি শিশুটিকে লালন-পালনের জন্য মনপুরায় আজ ঢাকা লঞ্চে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে এমন তথ্য দেন মোসলেহউদ্দিন জানিয়েছেন ওসি। তিনি আরও জানান, সকাল থেকে শিশুটির পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত শিশুটির পরিচয় নিশ্চিত করা যায়নি। শিশুটিকে দেখভাল করার জন্য মনপুরা সমাজসেবা অফিসে দায়িত্বরত শিশু সুরক্ষা সমাজকর্মীর কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তিনি শিশুটির পরিচয় জানতে সকলের সহযোগিতা কামনা করেন। ওসি আরও জানান, পুলিশ হেফাজতে নেওয়া মোসলেহ উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা সমাজসেবা কার্যালয়ের দায়িত্বরত শিশু সুরক্ষা সমাজকর্মী মোঃ মেহেদী হাসান রবিন জানান, উদ্ধার হওয়া শিশুটি দেখভালের জন্য হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর