• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ডাকসুতে প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট : নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক / ৬৫ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

বহুল প্রতিক্ষীত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গড়ে ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা।

তিনি জানান, শহীদুল্লাহ হলে ৭৫ শতাংশ, ফজলুল হক মুসলিম হলে ৭৯ শতাংশ এবং অমর একুশে হলে ৭২ শতাংশ ভোট কাস্ট হয়েছে।এছাড়া বিভিন্ন হলে ভোটগ্রহণের হার ছিল সন্তোষজনক।

কবি জসীম উদদীন হলে মোট ১ হাজার ৩০৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৬৪টি ভোট, যা ৮২ শতাংশ। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২১২টি ভোট, যা প্রায় ৬৯ শতাংশ। সূর্যসেন হলে মোট ১ হাজার ৫০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২৭৪টি ভোট, শতাংশে ৮৫। একইভাবে শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৩৫০টি ভোট, যা ৮৫ শতাংশ।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, সার্বিকভাবে এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে গণনা কার্যক্রম।

ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন আর ১৩টি ছাত্র হলে ভোটার রয়েছেন ২০ হাজার ৯১৫ জন। এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী রয়েছেন ৬২ জন। এ ছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।

তথ্য সূত্র : ভোরের দর্পণ


এই বিভাগের আরও খবর