• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

যখন সংসদ সদস্য ছিলাম শিক্ষার মান উন্নয়নে নতুন নতুন প্রতিষ্ঠান গড়েছি : হাফিজ ইব্রাহিম

প্রতিনিধি / ৬০ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ভোলা জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বোরহানউদ্দিনের হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের ২০২৫ সনের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
কলেজ অধ্যক্ষ মোঃ জাকারিয়া আজমের সভাপতিত্বে হাফিজ ইব্রাহিম বলেন, আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন লক্ষ্য করি যে ভোলা জেলায় শিক্ষার মান তুলনামূলকভাবে পিছিয়ে ছিল। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি নিজের একান্ত চিন্তা থেকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেই। তারই ধারাবাহিকতায় তিনি হালিমা খাতুন কলেজ, হালিমা খাতুন মহিলা মাদ্রাসা, জয়নাল আবেদীন আলিম মাদ্রাসা, জয়নাল আবেদীন ল্যাবরেটরি হাইস্কুল এবং হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করি। তার মতে, এই প্রতিষ্ঠানগুলো এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তব্যের পর তিনি কলেজের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন, শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কলেজ প্রাঙ্গণে দুটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মোঃ আজম, বিএনপি নেতা ও সমাজসেবক মোঃ ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, মোঃ শহিদুল হক নাসিম কাজী, পৌর বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান কবির, যুগ্ম আহ্বায়ক মোঃ সরোয়ার আলম খাঁন, উপজেলা যুবদলের সভাপতি মোঃ শিহাব উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জসিম খাঁন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তানজিল হাওলাদার এবং বিএনপির স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।


এই বিভাগের আরও খবর