• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলা জেলা শাখার উদ্যোগে “শিক্ষক সমাবেশ ২০২৫” উপলক্ষে সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১০০ সময় দেখুন
আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ভোলা জেলা শাখার উদ্যোগে “শিক্ষক সমাবেশ ২০২৫” উপলক্ষে সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইভান তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য বাকশিস’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বাকশিস বরিশাল জেলার সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন বেপারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম, বাকশিস’র বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও বরিশাল মহানগর বাকশিস’র সভাপতি অধ্যক্ষ আবুরেজা মোঃ মনজুরুল হক জিসান, বাকশিস কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল জেলার সাধারণ সম্পাদক ড. আখতারুজ্জামান নকিব, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আলমতাজ কলি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক, বাকশিস ভোলা সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার সভাপতি আবুস সহিদ তালুকদার প্রমূখ। সভায় সম্মেলন বাস্তবায়নের লক্ষে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ভোলা জেলার সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর