• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

কয়েকটি দল পিআর এর দাবী তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: ভোলায় নুরুল ইসলাম নয়ন

প্রতিনিধি / ৪৫ সময় দেখুন
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কিন্তু কয়েকটি দল পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবী তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে যুবদলের নেতা-কর্মীরা রুখে দিবে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় মনপুরা উপজেলা বিএনপি আয়োজিত হাজিরহাট সদর ও বিচ্ছিন্ন কলাতলী চরে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি চরফ্যাসন-মনপুরা সংসদীয় আসনে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি।

যুবদল সম্পাদক নয়ন আরও বলেন, স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম থাকলেও গত ১৬ বছর দেশের মানুষের জীবনে কোনো স্বাধীনতা ছিল না। পার্লামেন্ট ছিল, কিন্তু তার কোনো কার্যকারিতা ছিল না। কারণ পার্লামেন্টে যারা সদস্য ছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত হননি। নির্বাচন কমিশন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না।

পথসভায় উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি শামসুদ্দিন আহমেদ মোল্লার সঞ্চালনায় উপজেলা বিএনপির সহ-সভপতি ডাঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আ: রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার কবির, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফয়সাল প্রমূখ।


এই বিভাগের আরও খবর