• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

প্রতিনিধি / ৪৯ সময় দেখুন
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে ভোলার লালমোহনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান-এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ, পৌরসভা বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, লালমোহন প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহিন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আজাদুর রহমান, লালমোহন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নিরব দে, উপজেলার সব ইউনিয়নের পূজা উদ্যাপন কমিটির সভাপতি-সম্পাদকসহ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

প্রস্তুতি সভার আলোচনায় বক্তারা বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়ে ২ অক্টোবর দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর লালমোহন পৌরসভা ও ইউনিয়নের মোট ১৯ টি পূজাম-পে শারদীয় দুর্গোৎসব হবে। শারদীয় দুর্গা উৎসব সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে বা দেখা দিলে সাথে সাথে আইন শৃঙ্খলাবাহিনীকে খবর দেয়ার জন্য বলা হয় এবং পূজা শুরু ও শেষ হওয়া পূজা আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেক পূজা শান্তিশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত থাকবে।


এই বিভাগের আরও খবর