• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় অসহায় রোগীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিনিধি / ৪০ সময় দেখুন
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অ:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর নির্দেশে লালমোহন উপজেলার গুরুত্বপূর্ণ বাজার গুলোতে সপ্তাহে ১দিন আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনায় এলাকার গরীব ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চতলা বাজারের ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার অফিসে এই ফ্রি মেডিকোল ক্যাম্পের উদ্বোধন করেন, ধলীগৌরনগর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ করিম নিরব।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, এটি একটি নদীমাতৃক এলাকা এখানের অধিকাংশ মানুষ অসহায় ও হতদরিদ্র হওয়ায় তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেনা। সে সকল অসহায় গরীব রোগীদের জন্য এই ফ্রি চিকিৎসাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করা হয়। প্রায় দুই শতাধিক মানুষকে ব্যবস্থাপত্রসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আল মদীনা ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমজাদ খান জুলহাস জানান, লালমোহন উপজেলার গুরুত্বপূর্ণ বড় বড় বাজার গুলোতে গিয়ে সপ্তাহে ১দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করবেন আমাদের ডাক্তারগণ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধলীগৌরনগর ভোটমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা মো. মাহমুদুল হক, লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম খোকন মহাজন, ধলীগৌরনগর উত্তর বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল বিশ্বাস ও ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি তামিম মহাজন প্রমুখ।


এই বিভাগের আরও খবর