• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

প্রধান উপদেষ্টার ছয়টি বড় সাফল্য তুলে ধরলেন প্রেস সচিব

নিউজ ডেস্ক / ৫১ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত, সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০ তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ পর্যায়ের ছয় নেতাসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি।

প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশের গণতন্ত্র, মানবিক নেতৃত্ব ও ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার ভিশন তুলে ধরেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার (৩ অক্টোবর) ফেসবুকে এ সফরের উল্লেখযোগ্য ছয়টি সাফল্যের কথা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টার সাফল্য:

.গণতান্ত্রিক প্রতিশ্রুতি ও ঐক্যের বার্তা
জাতিসংঘে ভাষণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের গণতন্ত্র ও অংশগ্রহণমূলক শাসনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। তিনি দেশের মানুষ ও আন্তর্জাতিক অংশীদারদের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার আশ্বাস দেন। এই সফরে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতি বাংলাদেশে গণতান্ত্রিক ঐক্যের গুরুত্বপূর্ণ বার্তা দেয়।

. বৈশ্বিক কূটনীতিতে কৌশলগত সম্পৃক্ততা
অধ্যাপক ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণকালে ইতালি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আলবেনিয়া, কসোভো ও ভুটানের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এছাড়া, তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইউএনএইচসিআর প্রধান ফিলিপো গ্র্যান্ডি, ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং ডাচ রানি ম্যাক্সিমার সঙ্গেও বৈঠক করেন।

. রোহিঙ্গা সংকটে মানবিক নেতৃত্ব
জাতিসংঘে বাংলাদেশের প্রধান এজেন্ডা ছিল রোহিঙ্গা সংকট। অধ্যাপক ইউনূস বিশ্বনেতাদের জানান, বাংলাদেশ এখনো ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে।

তিনি তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও সম্মানজনক প্রত্যাবাসনের পক্ষে জোর দেন এবং এ সংকটকে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগে রাখার আহ্বান জানান। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য মোট ৯৬ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি আদায় করেন।

. বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতির স্বাধীন মূল্যায়নের আমন্ত্রণ
বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতীক হিসেবে অধ্যাপক ইউনূস জাতিসংঘকে আহ্বান জানান একটি স্বাধীন মূল্যায়নের মাধ্যমে যাচাই করতে—বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের জন্য কতটা প্রস্তুত। এই পদক্ষেপ সরকারের আত্মবিশ্বাস ও আন্তর্জাতিক সহায়তার প্রতি ইতিবাচক মনোভাবের পরিচয় দেয়।

. প্রবাসী শ্রমিক অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ
সফরে আলবেনিয়া, কসোভোসহ ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের বৈদেশিক কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এই উদ্যোগ রেমিট্যান্স বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদার দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে।

. সহযোগিতামূলক ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি
অধ্যাপক ইউনূস জাতিসংঘের মঞ্চ থেকে যে বার্তাটি দিয়েছেন, তা হলো: বাংলাদেশ কেবল নিজের স্বার্থে নয়, বরং বৈশ্বিক শান্তি, গণতন্ত্র, মানবিকতা ও সহযোগিতার লক্ষ্যে দায়িত্বশীল একটি দেশ হিসেবে কাজ করে যাবে।

তথ সূত্র : রাইজিংবিডি.কম


এই বিভাগের আরও খবর