• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

অবশেষে রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ করলেন অপু বিশ্বাস।

ডেস্ক রির্পোট / ১৫৬ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির হাটে গরু বিক্রি করে প্রতারিত হয়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। গরু কিনে এক ক্রেতা তাকে জাল টাকা দিয়েছিল। পরে ঘটনা বুঝতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।  

রইস উদ্দিনের সেই কান্না একসময় ছুঁয়ে গিয়েছিল পুরো দেশের মানুষের হৃদয়। খবরটি পৌঁছে যায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছেও। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এ নায়িকা তার নিজ খরচে রইস উদ্দিনকে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠান। 

ওমরাহ শেষে দেশে ফিরেছেন রইস উদ্দিন। মঙ্গলবার (১৯ আগস্ট) তার আমন্ত্রণেই গ্রামে ছুটে যান অপু বিশ্বাস। অপুর অফিসিয়াল ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। এ ভিডিওতে দেখা যায়, রইস উদ্দিন নিজ বাড়ির দরজায় দাঁড়িয়ে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন প্রিয় নায়িকাকে। আশপাশের মানুষজনও ছুটে আসেন অপু বিশ্বাসকে একনজর দেখতে। 

লাইভে অপু লিখেন, “রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।” এরপর ভক্ত-অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে লাইভের কমেন্ট বক্স। কেউ লিখেছেন, “ভালোবাসার একটা মানুষ।” আবার কেউ লিখেছেন, “অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভালো থাকুন।”  অপু বিশ্বাসকে ধন্যবাদ জানাতে ভক্তদের কণ্ঠও ছিল ভরপুর। একজন মন্তব্য করেন, “আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।” আরেকজন দোয়া করে লিখেন, “মাশাল্লাহ, আল্লাহ আমাদের প্রিয় অপু বিশ্বাসের জীবনের সব অশান্তি, বিপদ এই উছিলায় দূর করুক।”


এই বিভাগের আরও খবর