• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

অবৈধভাবে প্রবেশের দায়ে ভোলায় ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার / ৯৩ সময় দেখুন
আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ভোলায় হরি রঞ্জন দাস ওরফে সোনা মাঝি নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৩ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া আবাসন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হরি রঞ্জন দাস ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হারুয়া ব্লকের অক্ষয় নগর এলাকার জামিনী দাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তার কাছে কোনো পাসপোর্ট-ভিসা পাওয়া যায়নি। এরপর তাকে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরও খবর