• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ইতালির প্রধানমন্ত্রী মেলোনির  বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে  সফর বাতিল

ডেস্ক রির্পোট / ৮৯ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি: ইন্টারনেট
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি: ইন্টারনেট

বাংলাদেশসহ এশিয়ার ৫টি দেশে নির্ধারিত সফর আপাতত বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার এ সিদ্ধান্ত বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে বলে রোম ও ঢাকার কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

এশিয়ার ৫টি দেশে সফরের শুরুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকায় আসার কথা ছিল। পরেরদিন প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত ছিল।

কিন্তু ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং এ-সংক্রান্ত ব্যস্ততার কারণে এ মুহূর্তে এশিয়া সফর করতে পারছেন না ইতালির প্রধানমন্ত্রী। রোম থেকে এমনটাই জানানো হয়েছে।

বাংলাদেশ ছাড়াও এশিয়া সফরের অংশ হিসেবে সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার কথা ছিল মেলোনির।
বৃহস্প‌তিবার প্রধান উপদেষ্টার কার্যালয় এক প্রজ্ঞাপনে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে আগামী ৩০ ও ৩১ আগস্ট বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করে।


এই বিভাগের আরও খবর