• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে : ভোলায় মেজর হাফিজ

রিপোর্টারের নাম / ৬৯ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনার ধ্বংস করা গণতন্ত্রকে উদ্ধার করতেই বিএনপি লড়াই। ১৭ বছর পর কাঙ্খিত একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নিরপেক্ষ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে বিএনপি। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নিরপেক্ষ সরকার উপলব্ধি করেছে যে, অনির্বাচিত সরকার কখনো দেশের উন্নয়ন করতে পারে না। এ কারণেই প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা-৩ নির্বাচনী এলাকা তজুমদ্দিন উপজেলা হলরুমে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে সংসদ নির্বাচনে জেতার সম্ভাবনা নেই এমন দলই পিআর পদ্ধতির দাবি তুলছে। জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য হাসান মাকসুদুর রহমান, উপজেলা বিএনপি সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, জাকির হোসেন মনু, মহিউদ্দিন জুলফিকার, জাহাঙ্গীর আলম, মাওলানা আঃ হালিম জাহাঙ্গীর, যুবদল আহবায়ক হাসান সাফা পিন্টু প্রমূখ।


এই বিভাগের আরও খবর