• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

কোনো মিডিয়া বন্ধের নীতি নেই অন্তর্বর্তী সরকারের: তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক / ৭২ সময় দেখুন
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় টেলিভিশন চ্যানেল অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের নীতি হচ্ছে—কোনো মিডিয়া বন্ধ করা হবে না।

বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। নির্বাচনের আগেই সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “সবার মতামতের ভিত্তিতে গণমাধ্যম কমিশন ও সাংবাদিক সুরক্ষা আইন করতে চাই। নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সুরক্ষা এখন অত্যন্ত জরুরি।”

মিডিয়া মালিকদের প্রতি আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, *“মালিকরা যেমন কর রেয়াতসহ বিভিন্ন সুবিধা সরকার থেকে পান, তেমনি কর্মীদের প্রতিও দায়বদ্ধ থাকতে হবে। তাদেরও যথাযথ সুবিধা দিতে হবে।

চ্যানেল অনুমোদনের প্রসঙ্গে তিনি বলেন, পূর্ববর্তী ১৫ বছরে রাজনৈতিক পক্ষপাতের ভিত্তিতে টেলিভিশন চ্যানেল অনুমোদন দেওয়া হয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট— কোনো মিডিয়া বন্ধ করা হবে না।

তিনি আরও বলেন, “আমরা চাই বহু স্বর, বহু মত প্রকাশ পাক। যেহেতু কোনো মিডিয়া বন্ধ করা হবে না, সেহেতু ফ্যাসিবাদবিরোধী মতাদর্শের মানুষদেরও গণমাধ্যমে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।”

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর