• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তান উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিউজ ডেস্ক / ১৮৯ সময় দেখুন
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
খালেদা জিয়ার বাসভবনে আসেন পাকিস্তানি মন্ত্রী। ছবি: সংগৃহীত

পাকিস্তান ও বাংলাদেশের মানুষের সম্পর্ক স্বাভাবিক নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রবিবার (২৪ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে ফিরোজায় যান বাংলাদেশে সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় ৪৫ মিনিট কথা হয় তাদের।

বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন বলেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল ফিরোজায় এসেছেন। এ সময় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পক্ষ থেকে ইসহাহাক দার বেগম জিয়াকে শুভেচ্ছা জানান।”

তিনি আরো বলেন, “বেগম খালেদা জিয়া যেহেতু দীর্ঘদিন ধরে অসুস্থ সেজন্য ওনারা স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছেন। শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন। দেশের রাজনীতি নিয়ে কথা বলেননি। কথা বলার মাঝে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। দুই দেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি। তবে সার্কের বিষয়ে কথা হয়েছে। সার্ক প্রতিষ্ঠাকালীন বিভিন্ন স্মৃতিচারণ নিয়ে আলোচনা হয়েছে।শহীদ প্রেসিডেন্টের সঙ্গে সার্কের ঘোষণা ও পাকিস্তান সফর নিয়ে কুশল বিনিময় করেছেন।”

তিনি বলেন, “দুই দেশের মানুষের সাথে আরো সম্পর্ক স্বাভাবিক করা যায় সেই বিষয়ে কথা হয়েছে। যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে সবাইকে একত্রে কাজ করতে পারে।”

নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “পাকিস্তান আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে সেটার মধ্য সেটার নেতৃত্ব তারেক রহমান দিবেন এমন কথা হয়েছে। বাংলাদেশ যাতে আগামী দিনে সুন্দর রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে তার প্রশংসা করেছেন।”

সার্ককে গতিশীল করার বিষয়ে তিনি বলেন, “সার্ককে গতিশীল করার জন্য বাংলাদেশ জাতীয়বাদী দল যথাযথ ভূমিকা পালন করবে।”

এর আগে রবিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও ঢাকায় দেশটির হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার বিকেলে ঢাকায় পাকিস্তান দূতাবাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।এই বৈঠকে আরো অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।


এই বিভাগের আরও খবর