• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

গণঅভ্যুত্থানের অর্জন “জাতি আজ নবজন্মের দ্বারপ্রান্তে: ড. ইউনূস

নিউজ ডেস্ক / ৭৩ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ‘জুলাই সনদ’ স্বাক্ষরের মাধ্যমে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই পরিবর্তন সম্ভব হয়েছে গণঅভ্যুত্থানের শক্তিতে, আর এই সনদই সেই অভ্যুত্থানের “দ্বিতীয় অধ্যায়।”

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস বলেন, “জাতি আজ নবজন্মের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ছাত্র ও জনতার নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানই আমাদের এই ঐতিহাসিক পরিবর্তনের পথ তৈরি করেছে।” বক্তৃতার শুরুতেই তিনি গণঅভ্যুত্থানে প্রাণ ও রক্ত উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে আহত ও ক্ষতিগ্রস্তদের সাহসিকতাকে স্যালুট জানিয়ে তিনি বলেন, “তাদের আত্মত্যাগের কারণেই আজকের এই ঐতিহাসিক মুহূর্ত সম্ভব হয়েছে; জাতি চিরদিন তাদের ঋণী থাকবে।”

সংবিধান ও রাষ্ট্র পরিচালনায় আসন্ন পরিবর্তনের প্রসঙ্গে ড. ইউনূস উল্লেখ করেন, গণঅভ্যুত্থান জাতিকে পুরনো বিতর্ক ও অপ্রয়োজনীয় আলোচনার গণ্ডি পেরিয়ে নতুন চিন্তা ও কার্যক্রমের পথে এনেছে। তিনি বলেন, “এই পরিবর্তনের মূল কেন্দ্রবিন্দু হলো সংবিধান সংস্কার এবং রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পর্কিত নতুন ব্যবস্থাপনা।”

ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, “জুলাই সনদের মধ্য দিয়ে যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে, তা বাংলাদেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।”

তথ্য সূত্র : ভোরের দর্পণ


এই বিভাগের আরও খবর