• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

গুজব প্রতিরোধে গণমাধ্যমই প্রধান হাতিয়ার : মতবিনিময় সভায় বক্তারা

প্রতিনিধি / ৪৫ সময় দেখুন
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

গুজব প্রতিরোধে গণমাধ্যমই সবচেয়ে কার্যকর ও প্রধান হাতিয়ার উল্লেখ করে বক্তারা বলেন-বাংলাদেশের এমন কোনো তথ্য নেই, যা গণমাধ্যমের কাছে নেই। তাই গুজব দমন করতে হলে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। বক্তারা বলেন, আইন-আদালত গুজবের প্রভাব কমাতে পারে, কিন্তু সম্পূর্ণ প্রতিরোধ করতে পারে না-এ দায়িত্ব গণমাধ্যমকেই নিতে হবে। গুজব প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এসব মত প্রকাশ করা হয়। বুধবার (৫ নভেম্বর) ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় ভিডিও কনফারেন্সে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর। সভায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের উপপ্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমা। প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এবং বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার আহসান কবির সভা পরিচালনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এডভোকেট আমিরুল ইসলাম বাসেত, জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরনবী, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, দৈনিক দক্ষিণ প্রান্ত’র সম্পাদক নজরুল হক অনু, দৈনিক অমৃতালোক’র সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মাকসুদুর রহমান, ভোলা বার্তা সম্পাদক মোতাছিম বিল্লাহ, সিনিয়র সাংবাদিক আব্দুল বারেক, ওমর ফারুক, মোজাম্মেল হক মিলন, আল-আমিন শাহরিয়ার, সাহাদাৎ শাহিন, নেয়ামত উল্লাহ, শিমুল চৌধুরী, সহিদ তালুকদারসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। বক্তারা আরও বলেন-সত্য, দায়িত্বশীলতা ও যাচাইকৃত তথ্যের ওপর ভিত্তি করে সংবাদ পরিবেশনই গুজব প্রতিরোধের সর্বোত্তম উপায়।


এই বিভাগের আরও খবর