• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন “মায়ের ডাক”-এর চিত্র প্রদর্শনীতে আমিনুল হক

নিউজ ডেস্ক / ৬৫ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
ছবি সংগৃহীত

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন “মায়ের ডাক” আয়োজিত চিত্র প্রদর্শনী “Memories of Disappearance”-এ উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের গণমানুষের নেতা, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। প্রদর্শনীতে নিখোঁজদের পরিবারের দীর্ঘদিনের বেদনা, অপেক্ষা ও শূন্যতার করুণ বাস্তবতা শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। শিল্পকর্মের প্রতিটি আঁচড়ে প্রকাশ পায় গুমের বিভীষিকা, প্রিয়জন হারানোর অসহায়তা এবং ন্যায়বিচারের আকাঙ্ক্ষা।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন “মায়ের ডাক”-এর চিত্র প্রদর্শনীতে শিল্পকর্মের বিভিন্ন আঁকা ছবি পরিদর্শন করেন তিনি। এসময় আমিনুল হক বলেন – গুম শুধু একজন মানুষকেই কেড়ে নেয় না, এটি একটি পরিবারকে নিঃস্ব করে দেয়। একজন সন্তানের অভাব তার বাবা-মাকে, স্বামীর অভাব স্ত্রীকে কিংবা বাবার অভাব সন্তানকে আজীবন কষ্ট দেয়। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি গুম হওয়া পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গুমের মতো ভয়াবহ অন্যায়ের কোনো স্থান নেই। যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের মুখোমুখি করতেই হবে।পাশাপাশি তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই থেকে বিএনপি পিছিয়ে যাবে না। চিত্র প্রদর্শনীতে উপস্থিত পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, বছরের পর বছর অপেক্ষা করেও তারা প্রিয়জনকে ফিরে পাননি। কিন্তু ন্যায়বিচারের দাবিতে তাদের লড়াই থেমে নেই। এই প্রদর্শনী তাদের দীর্ঘদিনের যন্ত্রণাকে নতুনভাবে তুলে ধরেছে, যা দর্শনার্থীদের গভীরভাবে নাড়া দেয়।

মানবাধিকারকর্মীরা মনে করছেন, এ ধরনের শিল্প উদ্যোগ রাষ্ট্রীয় সহিংসতা ও গুমের মতো ভয়াবহ অপরাধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় “মায়ের ডাক” এর সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নরুল হক ভূইয়া নূরু সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 তথ্য সুত্র: ভোরের দর্পণ


এই বিভাগের আরও খবর