• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

জাতিকে সুষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

নিউজ ডেস্ক / ৬৫ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের জন্য কিছু করার শেষ সুযোগ হিসেবে দেখছেন এমনটিই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, দেশের জন্য কিছু করতে এটাকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই।

কমিটমেন্ট- সুন্দর গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এটা ইসির একার পক্ষে সম্ভব নয়, সবার সহযোগিতা লাগবে। সবাইকে নিয়ে এগোতে হবে। এটাই শেষ সুযোগ। জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে সিইসি এসব কথা বলেন। আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাবাহিক সংলাপের তৃতীয় দিনে এই মতবিনিময় হচ্ছে।

সিইসি বলেন, নির্বাচন নিয়ে নতুন অনেক ইনিশিয়েটিভ নিয়েছি। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সোশাল মিডিয়ার অপতথ্য মোকাবেলা করতে হবে।

সংলাপে উপস্থিত নির্বাচন বিশেষজ্ঞদের উদ্দেশে তিনি বলেন, মাঠে ময়দানে যারা কাজ করেছেন তাদের মুখ থেকে শুনবো। কীভাবে কীভাবে জালিয়াতি করা যায়; সে অভিজ্ঞতাও আপনাদের অনেকের আছে। আপনারা দীর্ঘদিন কাজ করেছেন ইসিতে, ইলেকশনকে ম্যানিপেুলেট করার জন্য কোথায় কোথায় হাত দেওয়া দরকার; আমাদের যাতে এ জিনিস না ঘটতে পারে সে পরামর্শ দেবেন।
সংলাপে নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে ইসির আটজন সাবেক কর্মকর্তা ও একজন পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।

সংখ্যায় কম হলেও তাদের কাছ থেকে গুণগত অভিজ্ঞতা চান সিইসি। তিনি বলেন, আপনারা এখানে কাজ করেছেন; প্র্যাকটিক্যালি জড়িত ছিলেন। আপনারা আমাদের চেয়ে বেশি জানেন। কোথায় কোথায় গ্যাপ থাকে; যেখানে ম্যানিপুলেট করার সুযোগ থাকে; গ্যাপগুলো যাতে বন্ধ করতে পারি।

সিইসি বলেন, আপনারা নির্বাচনের রিয়েল এক্সপার্ট, হাতে-কলমে কাজ করেছেন। আজ আমরা গর্বিত, আপনাদের পাশে পেয়েছি। সংস্কার কমিশনের অনেক সুপারিশ বাস্তবায়ন করেছি। আমাদের অনেক দায়িত্ব; স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা সেরে আমাদের হালকা করে দিয়েছে।

সংলাপে উপস্থিত নির্বাচন বিশেষজ্ঞের মধ্যে রয়েছেন- ইসির সাবেক কর্মকর্তা মো. জাকরিয়া, পর্যবেক্ষক সংস্থা ফেমার প্রেসিডেন্ট মনিরা খান, ইসির সাবেক কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান, মো. নুরুজ্জামান তালুকদার, মিহির সারওয়ার মোর্শেদ, শাহ আলম, মীর মোহাম্মদ শাহজাহান, মিছবাহ উদ্দিন আহমদ, মো. শাহেদুন্নবী চৌধুরী এবং মাহফুজা আক্তার।

সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নিয়াজের সঞ্চালনায় সংলাপে চার নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

২৮ সেপ্টেম্বর রোববার নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সংলাপ পর্ব শুরু করে ইসি। এ ধারাবাহিকতায় সোমবার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দুই পর্বে এ আলোচনা চলে।

মঙ্গলবার সকালে নির্বাচন বিশেষজ্ঞ ও দুপুরে নারী নেত্রীদের সঙ্গে এ মতবিনিময় হচ্ছে। এ সংলাপ এক থেকে দেড় মাস চলবে। নিবন্ধিত দলগুলোর সঙ্গেও চলতি মাসে বসার কথা রয়েছে।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর