• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

রিপোর্টারের নাম / ৬২ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলী অনিক। তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব নেই আজ। তাদের পরিবর্তে দলে এসেছেন সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম। আফগানিস্তান দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে এসেছেন মুজিব উর রহমান, আব্দুল্লাহ আহমদজাই ও ওয়াফিউল্লাহ তারাখিল।

টস জিতে জাকের আলি বলেন, “আমরা প্রথমে বল করতে চাই। গতকাল আমাদের ভালো শুরু হয়েছিল এবং ভালো পরিকল্পনা ছিল। আমরা ভালো বিশ্রাম নিয়েছি। এই ম্যাচের জন্য আশাবাদী। আমরা দুটি পরিবর্তন এনেছি।”

রশিদ খান বলেন, “আমরাও প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। গতকাল ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। তবে গতকালও আমরা প্রথমে ব্যাট করতে পেরে খুশি ছিলাম। এখানে সময় দিতে হয়। পরে ব্যাটিং করা সহজ হয়ে যায়। শুরুতেই বেশি উইকেট না হারানোর দিকে মনোযোগ দিতে হবে। প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আমরা ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপে ভালো করতে পারিনি। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা ভালো করতে পারি। আমরা তিনটি পরিবর্তন এনেছি। মুজিব ফিরে এসেছে।”

আফগানিস্তানের একাদশ):
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, আব্দুল্লাহ আহমদজাই, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ ও মুজিব উর রহমান।বাংলাদেশের একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি (উইকেটকিপার ও অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ,  মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

তথ্য সূত্র : https://www.risingbd.com


এই বিভাগের আরও খবর