আপনার বাচ্চাকে কাজে নয়, পড়াশোনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান, মানুষের মত মানুষ করুন। আপনার সন্তান শিক্ষিত হলে আপনার জন্য সন্তানই সম্পদ হবে। আর সন্তানের পড়াশোনার খরচ যোগাতে কষ্ট হলে আমাকে জানাবেন। সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে ভোলা সদর উপজেলার অডিটোরিয়ামে সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় দুধ পানে উদ্বুদ্ধকরণ ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
প্রধান অতিথির বক্তব্যতে তিনি আরো বলেন, আপনার সন্তান কার সাথে মিশে, কি করে আপনি নজর রাখবেন। কেউ আপনার সন্তানের বিষয়ে অভিযোগ করলে তাৎক্ষণিক আমলে নিবেন এবং সন্তানকে সর্তক করবেন। দুগ্ধ সমিতির ১শ সদস্যকে ২ লক্ষ টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়।
সদর উপজেলা নিবার্হী কমকর্তা আরিফুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তর এর প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ, সদর উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা শাহিন মাহমুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সেবা দুগ্ধ সমিতি পশ্চিম ইলিশার সভাপতি হাফেজ ইব্রাহিম খলিল, উত্তর দিঘলদীর সভাপতি ইমরোজ আলম ট্রিমন প্রমূখ।