• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

দুই দিনে ২৫০ কোটি আয় করল এই সিনেমা

বিনোদন ডেস্ক / ৩৬ সময় দেখুন
আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

মুক্তি পেতে দেরি সিনেমা হলে তাণ্ডব চালাতে দেরি করেনি দক্ষিণী তারকা এনটিআর জুনিয়রের সিনেমা ‘দেভারা: পার্ট ওয়ান’। দুই দিনে বক্স অফিসে তুলে নিয়েছে প্রায় ২৫০ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘দেভারা: পার্ট ওয়ান’। মুক্তির দুই দিনে বিশ্বব্যাপী আয় করেছে ২৪৩ কটি রুপি। এরমধ্যে ভারত থেকে তুলেছে ১০০ কোটি। 

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিন বক্স অফিসে বিশ্বব্যাপী ১৩৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। যার ভেতর শুধু মাত্র ভারতেই ছিল ৭৬ কোটি রুপি। সিনেমাটির প্রথম দিনের আয়ের বড় অংশই এসেছে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে। প্রায় ৮০ শতাংশ ।

এনটিআর জুনিয়রকে সবশেষ দেখা যায় ‘আরআরআর’ সিনেমায়। এরপর কেটে গেছে দুই বছর। কিন্তু পর্দায় ফেরেননি নায়ক। ফলে অনুরাগীদের অপেক্ষার প্রহর কাটছিল না। তা এবার সুদে আসলে পুষিয়ে দিচ্ছেন ‘দেভারা: পার্ট ওয়ান’দিয়ে। 

এদিকে ছবিটিতে দক্ষিণের পাশাপাশি রয়েছে বলিউড সংযোজন। কেননা এতে অভিনয় করেছেন নবাবপুত্র সাইফ আলী খান এবং শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। সাইফকে খল চরিত্রে দেখা গেছে। জাহ্নবীর চরিত্র এনটিআরের মতোই গুরুত্বপূর্ণ। তেলেগু নির্মাতা কোরাতাল শিবা পরিচালনা করেছেন ‘দেভারা: পার্ট ওয়ান’।


এই বিভাগের আরও খবর