• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নতুন অ্যাপ খোলা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা 

নিউজ ডেস্ক / ৯১ সময় দেখুন
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নতুন অ্যাপ খোলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এবার পূজা গতবারের চেয়েও ভালোভাবে উৎসবমুখর পরিবেশে হবে জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজা নির্বিঘ্নে উৎসবমুখর হবে। নির্বিঘ্ন করতে নতুন অ্যাপ খোলা হয়েছে। কোথায় কী হবে অ্যাপের মাধ্যমে জানা যাবে।

উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। কোনো হামলার আশঙ্কা নেই। তবুও ২৪ ঘণ্টা নজরদারি থাকবে। গুজবে কান দেবেন না।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী নানাভাবে সনাতন ধর্মের মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। তারা অপপ্রচার চালিয়েছে; ৫ লাখ হিন্দুধর্মালম্বী মানুষ দেশ থেকে পালিয়ে গেছে এবং কান্তজীর মন্দির ভেঙে ফেলা হয়েছে।

এদিকে, গুজব প্রতিরোধে সতর্ক থাকতে সংবাদকর্মীদের আহ্বান জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের মহাসচিব এস. এন. তরুণ দে।

তথ্য সূত্র : ভোরের দর্পণ


এই বিভাগের আরও খবর