• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

নির্বাচনে জয়ী হলে ভোলার মানুষের বেকারত্ব দূর করা হবে: গণসংবর্ধনা অনুষ্ঠানে হাফিজ ইব্রাহীম

প্রতিনিধি / ৯৭ সময় দেখুন
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ভোলা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ ইব্রাহীম বলেছেন, নির্বাচনে জয়ী হলে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় গ্যাসভিত্তিক কল-কারখানা নির্মাণ করে জেলার মানুষের বেকারত্ব দূর করা হবে। বুধবার বিকেলে দৌলতখান উপজেলা চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন। দৌলতখানবাসী তাকে এ গণসংবর্ধনা দেয়।
জানা গেছে, সাবেক এ এমপি আজ সকালে ঢাকা থেকে লঞ্চে করে ভোলার দৌলতখানে আসেন। ভোলা সীমানায় লঞ্চ পৌঁছালে মেঘনায় শত শত ট্রলারে চড়ে জেলে, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী, দলীয় নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা ও ধানের শীষের পক্ষে স্লোগান দেন। হাফিজ ইব্রাহীম তার বক্তব্যে জুলাই শহীদ এবং বিএনপির প্রয়াত নেতাদের শ্রদ্ধা ও শোক জানিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ৯১ সনে আপনাদের মাঝে এসে আপনাদের জন্য কাজ শুরু করেছি। এখনও করছি, ভবিষ্যতেও করবো। এবারের প্রধান কাজ ভোলা ও বোরহানউদ্দিনে গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণ করে বেকারত্ব দূর করা। তিনি বলেন, দৌলতখান ও বোরহানউদ্দিন থেকে কিশোর গ্যাং ও মাদক বিক্রেতাদের সমূলে নির্মূল করা হবে। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের যথাযথ মূল্যায়ন করা হবে।


গণসংবর্ধনায় আরও বক্তব্য রাখেন ভোলা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর। তিনি বলেন, হাফিজ ইব্রামীমকে গণসংবর্ধনা দেওয়ার জন্য সকলে আজ মাঠে নেমে এসেছে। হাফিজ ইব্রাহীম জয়ী হলে মন্ত্রীও হতে পারেন।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, হারুন অর রশিদ ট্রুম্যান, কেন্দ্রীয় সেচ্ছ্বাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আলহাজ্ব ওবায়দুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সহ-সভাপতি নিজাম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান কুট্টি, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ জুলু খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা মো. রিয়াজ, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর