• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেনা ইসলামী আন্দোলন-ভোলায় মুফতি রেজাউল করিম

প্রতিনিধি / ৫৯ সময় দেখুন
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেন পিআর পদ্ধতি ছাড়া আগামী জাতীয় নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলনসহ বাংলাদেশের বেশির ভাগ রাজনীতিক দল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ভোলা সরকারী স্কুলের মাঠের গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যতে তিনি এ কথা বলেন।
মুফতী সৈয়দ রেজাউল করিম বলেন, পিআর পদ্ধতিতেই প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবে। আর কালো টাকায় সন্ত্রাস কিনে যারা নির্বাচনে বাক্সো ছিনতাই করার অভ্যাস তারাই পিআর পদ্ধতি মেনে নিতে চায় না। যে দেশে আবু ছাঈদ, মুগ্ধরা জীবন দিয়ে স্বৈরাচার সরিয়েছে সে দেশে আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না বলে হুশিয়ারী দেন মুফতি রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যেতে তিনি আরো বলেন, ভোলার সাথে আমার একটি গভীর সম্পর্ক রয়েছে। দেউলা তালুকদার বাড়ী আমার নানা বাড়ী, আমি এ মাটিরই সন্তান। এ সময় তিনি ভোলার ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে হাতপাখা তুলে দিয়ে পরিচয় করে দিয়েছেন।
গণসমাবেশে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহীম আদদানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, মাওলানা মোসলেহ উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা রেজাউল করিম প্রমুখ।


এই বিভাগের আরও খবর