• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

কঠোর নিরাপত্তার মাঝেও হজরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফে শিরনি বিতরণ বন্ধ

প্রতিনিধি / ১২১ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সিলেটে হজরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফে তিন দিনব্যাপী বার্ষিক ওরশ শুরু হয়েছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে। তবে এবারের ওরশে নেই চিরাচরিত শিরনি বিতরণ, যা প্রায় ৭০০ বছরের ঐতিহ্যের অংশ ছিল।

গত বছরের অপ্রীতিকর ঘটনার পর প্রশাসনের নির্দেশে এবার শিরনি বিতরণ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন মাজারের খাদেম আব্দুল আজিজ। তিনি বলেন, “শিরনি বিতরণে মারামারি হয়, তাই এবার তা করা যাবে না।” তবে তিনি উল্লেখ করেন, অতীতে কখনো এমন ঘটনা ঘটেনি।

এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন মাজার কমিটির সদস্য, স্থানীয় নাগরিক সমাজ ও পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট। তাদের মতে, শিরনি শুধু ধর্মীয় আচার নয়, এটি মাজারের দীর্ঘ ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশ। শিরনি বন্ধ করাকে তারা “অন্যায় সিদ্ধান্ত” বলে আখ্যা দিয়েছেন।

নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে। সিলেট মহানগর পুলিশ, র‌্যাব-৯, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে তদারকি করছে। মাজার এলাকা ড্রোন ক্যামেরায় নজরদারিতে রাখা হবে এবং একটি তদারকি কমিটি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

প্রশাসনের এই কঠোর নিরাপত্তার মাঝেও শিরনি বিতরণ বন্ধ করায় প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের মতে, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের হলেও, ঐতিহ্য ভেঙে এ সিদ্ধান্ত সাংস্কৃতিক ক্ষতি বয়ে আনবে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “আমার কাছে কেউ এ নিয়ে আসেনি। তবে যেহেতু সিদ্ধান্ত হয়েছে, আলোচনা করেই হয়েছে বলে ধারণা করছি।”

তথ্য সূত্র : Bdmorning.com


এই বিভাগের আরও খবর