শহরের চক বাজার ও কাঁচা বাজারে স্বাভাবিক চলাচলের স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও দখলদারদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ আগষ্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার প্রতীক কুমার কুন্ডু।
অভিযানকালে বাজারের সড়কের পাশের দোকান ঘরগুলোর ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ অংশ উচ্ছেদ করা হয় এবং ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলার সহকারী কমিশনার প্রতীক কুমার কুন্ডু জানান জনসাধারনের স্বাভাবিক চলাচলের স্বার্থে বাজারের সড়কের পাশে অবৈধ স্থাপনা ও দখলদারকে উচ্ছেদ করা হয় এবং অবৈধভাবে দখল করায় ৩টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।