• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধি / ৬২ সময় দেখুন
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ভোলায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা, উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এসময় মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন।
সমাবেশ শেষে দলীয় কার্যালয় জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হুমায়ুুন কবির সোপান, এনামুল হক, জেলা বিএনপির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি মো. ইয়ারুল আলম লিটন, যুবদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের সেলিম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিপু, সদস্য সচিব বিল্লাল হোসেন প্রমুখ।


অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকলের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিকনির্দেশনা মোতাবেক আগামী নির্বাচনে বিএনপি যেন দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর