• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় ক্ষুদ্র ব্যবসার উদ্যোগ গ্রহণে দলিত নারীদের মধ্যে আর্থিক সহায়তায় চেক প্রদান

স্টাফ রিপোর্টার / ১০৫ সময় দেখুন
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও বৈষম্য লাঘবের লক্ষ্যে ভোলায় ক্ষুদ্র ব্যবসার উদ্যোগ গ্রহণে দলিত নারীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর অংশ হিসেবে আজ (বুধবার) সকালে শহরের নাগরিক উদ্যোগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন দলিত নারীকে মোট ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। প্রত্যেককে ৮ হাজার টাকা করে এ সহায়তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নাগরিক উদ্যোগের ক্যাম্পেইন কো-অর্ডিনেটর মো. আব্দুল্লাহ আল ইশতিয়াক মাহমুদের সভাপতিত্বে ও ভোলা ফিল্ড কো-অর্ডিনেটর স্বপন কুমার দে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তয়ন কর্মকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, “মানবাধিকার রক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব” প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তারা।


এই বিভাগের আরও খবর