• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় চোর চক্রের সদস্যদের চিনে ফেলায়  বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি / ৫২ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ভোলার লালমোহনে নেশা জাতীয় দ্রব্য দিয়ে গভীর রাতে দুর্ধর্ষভাবে চুরি করে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে লালমোহন উপজেলা চরভুতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ল্যাংগুটিয়া এলাকার জাহাঙ্গীর ডুবাই  বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আকিমজান (৭০) ওই বাড়ীর তোফাজ্জল হোসেনের স্ত্রী।

নিহতের ছেলে কামাল জানান, আমার ভাই রফিক ডুবাইয়ের সাথে মা-বাবা দুজনেই একত্রে তার বাসায় থাকেন। সোমবার রাতে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকালে তাদের ঘরের সামনের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করলেও কোন শব্দ না পাওয়ায় ঘরের পিছনের দরজা খোলা দেখতে পেয়ে ঘরে ঢুকে দেখতে পাই সামনের বারান্দায় মায়ের রক্তাক্ত লাশ পরে আছে। এছাড়াও অচেতন অবস্থায় রয়েছে আমার বাবা তোফাজ্জল হোসেন ও আমার ভাই রফিকের স্ত্রী তানিয়া বেগম। মায়ের রক্তাক্ত লাশ দেখে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আহতদেরকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, এর আগেও কয়েকবার আমাদের বাড়ি চুরি হয়েছে। তবে এবার ডাকাতি করে ঘরের স্বর্ণালংকার সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দলের লোকজন। এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, চোর চক্রের সদস্যদের চিনে ফেলায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও তদন্ত সাপেক্ষে আরো বিস্তারিত জানা যাবে।


এই বিভাগের আরও খবর