• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের পাশে নিজাম-হাসিনা ফাউন্ডেশন

প্রতিনিধি / ৯৮ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী কামাল হোসেন মাঝি ও তাঁর পরিবারকে বৃহস্পতিবার পর্যন্ত আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসন ও একাধিক সমাজসেবী। এ পরিবারে বাবা কামালসহ তাঁর তিন সন্তান দৃষ্টি প্রতিবন্ধী। বিভিন্ন পত্রপত্রিকায় ‘কামাল ও তাঁর তিন সন্তান দৃষ্টিপ্রতিবন্ধী, প্রতিদিন যুদ্ধ করেও কূল খুঁজে পান না’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। এর পর নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ভোলা জেলা প্রশাসক এগিয়ে আসেন। নিজাম উদ্দিন আহমেদ কামালের ঘর সংস্কারের জন্য নগদ ২৫ হাজার টাকা দেন। জেলা প্রশাসনও নগদ ১০ হাজার টাকা দিয়েছে এবং ভবিষ্যতে আরও সহায়তা করার আশ্বাস দিয়েছে।
কামাল হোসেন মাঝি জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। পরিবারের ছয়জন সদস্যের মধ্যে স্ত্রী ও মেঝো মেয়ে ছাড়া বাকি চারজনই দৃষ্টিপ্রতিবন্ধী। বড় মেয়ে কামরুন নাহার (২৫), ছেলে আবুল বাশার (১৩) ও মেয়ে শশী আক্তার (১০) দৃষ্টিপ্রতিবন্ধী। অভাব-অনটনের সংসারে প্রতিদিন লড়াই করে চলছেন কামাল। তাঁর অনুরোধ-দৃষ্টি প্রতিবন্ধী ছেলে আবুল বাশার ও মেয়ে শশী আক্তারের পড়াশোনার দায়িত্ব কোনো প্রতিষ্ঠান নিক। দৃষ্টি প্রতিবন্ধীদের লেখাপড়া করানোর জন্য দেশে অনেক প্রতিষ্ঠান আছে। এ দুটি শিশুকে পড়ানোর দায়িত্ব কি কেউ নিতে পারে না ?
ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেছেন, দৃষ্টিপ্রতিবন্ধী কামাল মাঝির পরিবারের খোঁজ নেওয়া হয়েছে। তাঁদের পাশে থেকে যথাসাধ্য সহায়তা করা হবে। নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজামউদ্দিন আহমদ বলেন, তিনি জনসেবার উদ্দেশ্যে নিজাম-হাসিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছেন। এর অর্থায় নিজাম-হাসিনা চক্ষু হাসপাতাল, নিজাম-হাসিনা হাসপাতাল, বৃদ্ধ নিবাস গড়েছেন। একাধিক মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। প্রতিবছর শহ শহ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।


এই বিভাগের আরও খবর