• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় ধান ক্ষেতের পরিত্যক্ত জালের সাথে আটকে পরা একটি হরিণ শাবক উদ্ধার

প্রতিনিধি / ৬৪ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
??????????????

ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চল থেকে আসা একটি হরিণ শাবক ধানক্ষেত থেকে উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার ভোর ৬ টায় হরিণ শাবকটিকে উপজেলার আলমবাজার সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলের কাছে ধানক্ষেতের থেকে ওই হরিণ শাবকটি উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ১০ টায় উদ্ধার করা হরিণ শাবকটি উপজেলার দক্ষিণ সাকুচিয়া পঁচা কোড়ালিয়া বিটের আওতায় চর পাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলম বাজার এলাকা ধান ক্ষেতের পরিত্যক্ত জালের সাথে আটকা পরে হরিণ শাবকটি। পরে স্থানীয়রা পঁচা কোড়ালিয়া বিটে দায়িত্বরত বনবিভাগের কর্মকর্তাদের খবর দিলে ভোর ৬ টায় হরিণ শাবকটি উদ্ধার করে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ১০ টায় পঁচা কোড়ালিয়া বিটের অধীন চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
এই ব্যাপারে মনপুরা রেঞ্জ কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম জানান, আনুমানিক ৩ মাস বয়সী হরিণ শাবকটি কুকুরের তাড়া খেয়ে আলম বাজার মিনি বন থেকে লোকালয়ে চলে এসে জালের সাথে আটকা পরে। পরে সেখান থেকে উদ্ধারের পর হরিণ শাবকটিকে চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়েছে। তবে হরিণ শাবকটি নজরদারিতে রাখা হবে, যাতে কোনো মানুষ বা অন্য কোনো হিংস্র প্রাণী শাবকটির ক্ষতি করতে না পারে।


এই বিভাগের আরও খবর