• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ শিকার, আটক-৩

প্রতিনিধি / ৪৮ সময় দেখুন
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ভোলার মনপুরায় মেঘনা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ৩ জেলেকে আটক করা হয়েছে।

এই সময় একটি ইঞ্জিনচালিত ট্রলারসহ কারেন্ট জাল জব্দ করা হয়। রবিবার রাতভর উপজেলার মেঘনার চরপিয়াল পয়েন্টে অভিযান চালিয়ে এদের আটক করে উপজেলা মৎস্য অফিসের অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা। পরে সোমবার বিকেল সাড়ে ৪ টায় আটককৃত জেলেদের নিয়মিত মামলা করে মনপুরা থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক। তিনি আরও জানান, আটককৃত জেলেদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। আটককৃত তিন জেলে হলেন, মোঃ জয়নাল (৪৫), মোঃ মিজান (৩২) ও মোঃ সুমন (১৯)। এদের সবার বাড়ি উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে।
এ ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মা ইলিশ শিকার করার সময় একটি ট্রলার, কারেন্ট জালসহ ৩ জেলেকে আটক করে নিয়মিত মামলা করে মনপুরা থানা হেফাজতে রাখা হয়েছে।


এই বিভাগের আরও খবর