• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেনঃ হায়দার আলী লেলিন

প্রতিনিধি / ৯৫ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ভোলা সদর উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তিনি মণ্ডপ পরিদর্শন করেন।

হায়দার আলী লেলিন এ সময় জেলা সদরের কালীনাথ রায়ের বাজার লক্ষ্মী গোবিন্দ জিউর মন্দির, ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া সার্বজনীন পূজামণ্ডপ, পাঁচ তহবিল মন্দির, সদরের মিহির লাল শাহ মাঠ পূজামণ্ডপ ও শহরতলীর বাপ্তা এলাকার কয়েকটি মন্দির পরিদর্শন করেন। মন্দিরগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্য-মৈত্রীর এক ভ্রাতৃত্বময় বাংলাদেশ। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ন্যায়পরায়ণতার অনন্য বন্ধন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. রাইসুল আলম, অধ্যক্ষ পীযুষ কান্তি, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা প্রমুখ।


এই বিভাগের আরও খবর