ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য মরহুম অ্যাডভোকেট মুজিবুল হক এর পরিবারকে ভোলা আইনজীবী সমিতির কল্যান তহবিল ও বাংলাদেশ বার কাউন্সিলের বেনিভোলেন্ট ফান্ডের আওতায় মৃত্যু দাবির চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা আইনজীবী ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়। ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম মরহুম মুজিবুল হক এর পরিবারের হাতে ভোলা আইনজীবী সমিতির কল্যান তহবিল থেকে ১৫,৭৪,৯৭৬ টাকা এবং বাংলাদেশ বারকাউন্সিল বেনিভোলেন্ট থেকে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. আমিনুল ইসলাম বাছেদ, অ্যাডভোকেট সালাউদ্দিন হাওলাদার (জিপি)সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ