• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রতিনিধি / ৪৮ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক সোমবার (৩ নভেম্বর) বিকাল ৩ টা ৪০ মিনিটের দিকে ভোলার শহরের আলীয়া মাদ্রাসা সড়ক পুরাতন লঞ্চঘাট স্ট্যান্ড থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৬৭৮ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে পরিবেশ অধিদপ্তর ভোলা শাখা। পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার নেতৃত্বে এ অবৈধ পলিথিন ব্যাংক জব্দ করা হয়। অবৈধ পলিথিন ব্যাগ এর প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক ও জরিমানা করা সম্ভব হয়নি। জব্দ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি চৌকস টিম।
ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ভোলা শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় গিয়ে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬ বস্তা নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করি। যার প্রতিটির ওজন ১শ’ ১৩ কেজি করে। ৬টি বস্তায় মোট ৬শ’ ৬৭ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ পাওয়া যায়। পরবর্তীতে কোস্টগার্ড দক্ষিণ জোন এর সহায়তায় জব্দকৃত মালামাল নষ্ট করা হয়। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবেশ ঠিক রাখার জন্য ভোলা পরিবেশ অধিদপ্তর এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর