• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

মিথ্যা মামলা থেকে বাঁচার আকুতি ভোলার সাবেক স্বেচ্ছাসেবকদল নেতার

স্টাফ রিপোর্টার / ১১৬ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ভোলায় ২০২২ সালে বিএনপির কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার ঘটনায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুতে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মো. আল আমিন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ভোলা প্রেস ক্লাব হল রুমে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খন্দকার আল আমিন জানান, তিনি রাজনৈতিক জীবনে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সর্বশেষ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে থাকাকালীন ২০২২ সালের ৩১ জুলাই জেলা বিএনপির কার্যালয়ের সামনে তৈল, গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে ভোলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালীন হঠাৎ করে ফ্যাসিস্ট সরকারের অতি উৎসাহী পুলিশ সদস্য সদর থানার ওসি (তদন্ত) আরমানের নেতৃত্বে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে হামলা,     গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যান এবং পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম গুরুতর অহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার কমফোর্ড হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২২ সালের ৩ আগস্ট নুরে আলম মারা যান। এ ঘটনায় খন্দকার আল আমিনসহ বিএনপি ও অংঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


এই বিভাগের আরও খবর