• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

মির্জাপুরে পানিতে ডোবার ১৪ ঘণ্টা পরও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

নিউজ ডেস্ক / ৬৮ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ফালু মিয়া নামে (৫৮) এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলা সদরের  পোষ্টকামুরী খালপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল নয়টার দিকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। কিন্ত রাত আটটা পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি। ফালু মিয়া পোষ্টকামুরী খালপাড়ার ইলিম উদ্দিনের ছেলে। তিনি মির্জাপুর বাজারে চায়ের দোকান করতেন।

ফালু মিয়ার ছেলে অন্তর মিয়ার জানান, মঙ্গলবার ভেরে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে তার বাবা মাছ ধরতে যান। জাল কচুরিপানার সাথে আটকে গেলে তিনি পানিতে নামেন। এরপর আর তার খোঁজ মেলেনি। খবর পেয়ে মির্জাপুর ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল নয়টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধারে কাজ শুরু করেন। সন্ধা ছয়টা পর্যন্ত তার কোন খোঁজ না পেয়ে ডুবুরি দল উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করেন। রাত আটটায় এ রির্পোট পাঠানো সময় পর্যন্ত ১৪ ঘন্টায়ও তার কোন খোঁজ মেলেনি। 

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার বেলায়েত হোসেনের বলেন, মির্জাপুর ও টাঙ্গাইল ডুবুরিদল সকাল নয়টা থেকে সন্ধা ছয়টা পর্যন্ত উদ্ধার কাজ চালালেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।

তথ্য সূত্র : ভোরের দর্পণ


এই বিভাগের আরও খবর