• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে নিহত ৫

প্রতিনিধি / ৮৪ সময় দেখুন
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে ‘আনন্দ পরিবহন’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয় অন্তত ২০ জনকে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মোরশেদ আলম(৫০), জয়নাল আবেদিন (৫৪) ও নওগাঁর আফসার উদ্দিনের ছেলে হুমায়ুন রশিদ (৪০), নোয়াখালীর রিপন হোসেন (৩৫) এবং সদরের মাজেদ হোসেন (৩৮)।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে নোয়াখালী চৌমুহনী থেকে ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরে দিকে যাচ্ছিল বাসটি। সকাল সাড় ৮টায় চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে সামনের সড়কে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতা ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। এরপর গাড়ি ভেতর থেকে মোরশেদ আলম, জয়নাল আবেদিন ও হুমায়ুন রশিদ নামের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর রিপন ও মাজেদ নামের দুজন মারা যান।  

এ ঘটনায় হতাহতদের উদ্ধার করে নোয়াখালী ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটি উদ্ধারে অভিযান শুরু করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান। ওসি বলেন, বেপোরায়া গতির কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয় ২০ জন। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।


এই বিভাগের আরও খবর