• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

সন্ত্রাসী চাদাবাজঁ ও জুলাই সনদের বিপক্ষে যারা গিয়েছেন তাদের সাথে জোট করবো না: হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক / ৪১ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পাটি এনসিপির কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বিএনপির উদ্দেশ্যে বলেছেন গুলি খেতে না চাইলে এবং অনিয়ম ঘুষ দুর্নীতি থেকে বাচতে চাইলে এনসিপিতে চলে আসুন আমরা আপনাদেরকে সন্মান দেবো।

তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এনসিপির তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

তিনি আরো বলেন, যারা বিগত বছরগুলোতে অন্যায় নির্যাতন জুলুমের স্বীকার হয়েছে তাদের পাশে আমাদের দাড়াতে হবে। বিএনপি জামায়াতে যদি নিরাপদ মনে না করেন তাহলে এনসিপিতে ফিরে আসুন। বাংলাদেশে এখন সময় এসেছে আওয়ামীলীগকে না বলার। এনসিপি যেই অবস্থান নেয় বিএনপি জামাত সেখানে আসতে বাধ্য হয়। এনসিপির জন্ম রাজপথে। তাই আগামীতে যাই কিছুই আসুক তা রাজপথে। বাংলাদেশের পরবর্তী নেতৃত্ব এনসিপি দেবে। আগামী দশবছরের মধ্যে এনসিপি সরকার গঠন করবে। যারা ব্যালটের প্রস্তুতি না নিয়ে বুলেটের প্রস্তুতি নিচ্ছেন আপনাদেরকে বাংলাদেশের জনগন সঠিক সময়ে ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। অস্ত্রের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতিতে মানুষ অতিষ্ঠ। আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে। যারা ব্যালটের চেয়ে বুলেটকে শক্তিশালী করেছে তাদের বিচার হবে।

হাসনাত আবদুল্লাহ আরো বলেছেন,সন্ত্রাসী চাঁদাবাজ ও জুলাই সনদের বিপক্ষে যারা গিয়েছেন তাদের সাথে আমরা জোট করবো না। এনসিপি জোটে বিশ্বাসী নয়, আমরা নির্বাচনে সিট পুনর্বণ্টনে নয়, রাষ্ট্র পুনর্গঠনে বিশ্বাসী। কোন প্রকার টাকা,গুন্ডা ও পেশি শক্তি ছাড়া আমরা যদি পাচশ ভোটও পাই সেটাই আমাদের জন্য অনেক বড় পাওনা। আমরা খেলতে আসিনি আমরা পুরো খেলার নিয়ম পরিবর্তন করতে আসছি। তিনি বলেন গনভোট দিতে হবে চুপ্পুর হাত থেকে কোন জুলাইয়ের সনদ আমরা নেবোনা। চুপ্পুর হাত থেকে জুলাই সনদ নেয়া তার চেয়ে বিষ খাওয়া ভালো। আমরা চাইনা পরবর্তী বাংলাদেশে কোন ডিবি হারুন বেনজির জন্ম হোক চাইনা। আমরা এসব মাফিয়াতন্ত্র আর এদেশের মাটিতে তৈরী হতে দেবোনা।

রাঙ্গামাটি শহরের প্রফেসর কুমার সুমিত রায় জিমনেসিয়ামে এ সমন্বয় সভা অনুস্টিত হয়।

এনসিপি রাঙ্গামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমার সভাপতিত্বে অনুস্টিত উক্ত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সমন্বয়কারী জুবাইরুল হাসান, বিভাগীয় সমন্বয়কারী এ এস এম সুজাউদ্দিন,পার্বত্য অঞ্চল তত্তাবধায়ক ইমন ছৈয়দ, শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক কলিন চাকমা,বান্দরবানের প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল,খাগড়াছড়ির প্রধান সমন্বয়কারী এডভোকেট মনজিলা ঝুমা প্রমুখ।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর