• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

সমাজে নারীদের নিরাপত্তা  নিশ্চিতে  আত্মরক্ষায় আত্মবিশ্বাসের নতুন দিগন্ত উন্মোচন

প্রতিনিধি / ১০৮ সময় দেখুন
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সমাজে নারীর নিরাপত্তা নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, তখন কারাতে প্রশিক্ষণ নারীদের নিরাপত্তা বৃদ্ধিতে একটি অত্যন্ত কার্যকর উপায়, যা তাদেরকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তোলে এবং আত্মরক্ষার কৌশল শেখায়। এই প্রশিক্ষণ আত্মবিশ্বাস বাড়ায়, মানসিক দৃঢ়তা তৈরি করে এমন সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে এক ব্যতিক্রমী উদ্যোগ আত্মবিশ্বাসের নতুন দিগন্ত উন্মোচন করেছে “গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)” সুইডিশ সরকার ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়ন ও সহযোগিতায় “কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)” প্রকল্পের আওতায় কিশোরী ও তরুণীদের জন্য আয়োজন করেছে আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণের।

২ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলা এই ৩০ দিনব্যাপী প্রশিক্ষণে ৩০ জন কিশোরী অংশ নিয়ে নিজেদের সুরক্ষার কৌশল রপ্ত করেছে।
সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী পুষ্টিবিদ বাবুল আখতার জানান, এই প্রশিক্ষণ শুধুমাত্র শারীরিক কৌশল শেখাচ্ছে না, এটি মেয়েদের মানসিকভাবেও শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তুলছে। আমাদের লক্ষ্য হলো, তারা যেন যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের রক্ষা করতে পারে এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
প্রশিক্ষণার্থী শিলা, আফ্রীন, ফাবিয়া তাদের অভিজ্ঞতা ব্যক্ত করে জানায়, কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তারা শারীরিক ও মানসিক শক্তি অর্জন করছে। প্রশিক্ষণার্থী মিঞ্জু বলেন, আগে যেকোনো বিপদে ভয় পেতাম, কিন্তু এখন মনে হচ্ছে নিজের ওপর আস্থা রাখতে পারব। এই প্রশিক্ষণ আমাদের সাহসী হতে শেখাচ্ছে।
প্রশিক্ষক লোকমান হাওলাদার (ব্লাক বেল্ট) জানান, গত ২ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলা এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সহজ কিন্তু অত্যন্ত কার্যকর আত্মরক্ষার কৌশল শেখানো হয়েছে। এর মধ্যে রয়েছে অপ্রত্যাশিত আক্রমণের মুখে আত্মরক্ষা, বিপদকালে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবিলা এবং ভয়কে জয় করে দৃঢ় থাকা।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, নারীর ক্ষমতায়নের জন্য আত্মরক্ষা প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এটি শুধু তাদের ব্যক্তিগত নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং সমাজের সামগ্রিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ কর্মশালা প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে নারীরা নিজেদের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। এটি বোরহানউদ্দিনের কিশোরী ও তরুণীদের জন্য নতুন এক শুরুর গল্প, যেখানে প্রতিটি মেয়েই নিজের জীবনের চালক এবং আত্মবিশ্বাসের আলোয় তারা নিজেদের ভবিষ্যৎ রাঙিয়ে তুলছে। এই ধরনের উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দেওয়া প্রয়োজন, যাতে প্রতিটি নারী নিজের শক্তিতে বলীয়ান হয়ে নিরাপদ ও আত্মমর্যাদাশীল জীবনযাপন করতে পারে।


এই বিভাগের আরও খবর