• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম ৬ মাস আ.লীগ ৬ মাস বিএনপি পল্টিবাজ বলে খোচা মারলেন পরীমনি

বিনোদন ডেস্ক / ৮৩ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সিনেমায় কাজের পাশাপাশি রাজনীতিতেও সরব ছিলেন অপু বিশ্বাস। পেয়েছিলেন সরকারি অনুদানের সিনেমাসহ নানা সুবিধা।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরমও কিনেছিলেন তিনি। যদিও মনোনয়ন জোটেনি তার ভাগ্যে, তবুও সরব ছিলেন বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায়।

ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিজের বোল পাল্টাতে শুরু করেন অপু বিশ্বাস। যদিও তিনি ফ্যাসিবাদের চিহ্নিত কালচারাল দোসর। জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামিও এই নায়িকা।

আওয়ামী লীগের রাজনীতিতে সরব অপু বিশ্বাসকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় বিএনপির একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা গেছে। এ কারণে স্যোশাল মিডিয়ায় তৈরি হয়েছে সমালোচনার ঝড়। অনেকেই তাকে সুবিধাবাদী হিসেবেও আখ্যা দিয়েছেন।

এবার সেই মিলিছে সামিল হলেন চিত্রনায়িকা পরীমণি। রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। সরাসরি অপু বিশ্বাসের নাম না নিলেও কারও বুঝার বাকি নেই কার দিকে তীর ছুঁড়েছেন পরীমণি।  

শুক্রবার (৫ সেপ্টেম্বর) অপু বিশ্বাসের প্রসঙ্গ টেনে পরীমণি ফেসবুকে লেখেন, আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।

পোস্টের আধাঘণ্টায় রিয়েকশন এসেছে ৪০ হাজারের বেশি। আর মন্তব্য প্রায় ৮ হাজার। যেখানে পরীমণির দেওয়া পোস্টে অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন।  

তথ্য সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম


এই বিভাগের আরও খবর