• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

৮ মাসে ৩৯০ জন কন্যাশিশু ধর্ষণের শিকার

নিউজ ডেস্ক / ৫৬ সময় দেখুন
আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
প্রতীকী ছবি

জাতীয় ঐকমত্য কমিশন নারীর রাজনৈতিক অধিকার দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার। 

তিনি বলেছেন, নারীর রাজনৈতিক অধিকার দিতে জাতীয় ঐক্যমত্য কমিশন ব্যর্থ হওয়ায় নারীরা পরাজিত হয়নি। পরাজিত হয়েছি আমরা। জয়ী হয়েছে পুরুষতন্ত্র।

শনিবার (৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে কন্যাশিশুর পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ক প্রতিবেদন তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের ন্যাশনাল কোঅর্ডিনেটর সৈয়দা আহসানা জামান। তিনি জানান, চলতি বছরের প্রথম আট মাসে সারা দেশে ৩৯০ জন কন্যাশিশু ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন। একই সময়ে ৫৪ নারী যৌন হয়রানি ও ৫৪ কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। আর আত্মহত্যা করেছেন ১০৪ জন শিশু।

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ৮ মাসে ৩৪ জন শিশু অপহরণ ও পাচারের শিকার হয়েছে। এর মধ্যে ১৮ জন কন্যা শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই সময়ে ৮৩ জন কন্যাশিশু খুন হয়েছে এবং ৫০ জন কন্যাশিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে, যাদের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

২০২৫ সালে গত ৯ মাসে ৩০ জন প্রতিবন্ধী কন্যাশিশু ধর্ষণের শিকার হয়। ধর্ষণের পর ১৫ জন শিশুকে খুন করা হয়। এছাড়াও যৌতুকের জন্য ৪ জন, পারিবারিক নির্যাতনে ৩১ জন, পূর্ব শত্রুতার জেরে ৯ জন ও প্রেম ঘটিত কারণে ৫ জন খুন হয়েছেন।

বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরেছেন ৩ জেলে, এখনো জিম্মি ২

 

এ সময় জানানো হয়, গত বছরের থেকে এ বছর ধর্ষণ ও নির্যাতনসহ অন্যান্য অপরাধ বেড়েছে। গত ৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৪১৪ জন, ধর্ষণের শিকার ২ হাজার ৪৯৪ জন, হত্যার শিকার ৬৭৯ জন, অপহরণ ও পাচারের শিকার ৪৩৩ জন কন্যাশিশু।

প্রতিবেদনটি উত্থাপনকালে সৈয়দা আহসানা জামান এ্যানি বলেন, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে অবশ্যই নারীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে একজন নারী বা কন্যশিশু যেকোনো সময়ে কোনো ধরনের সহিংসতার ভয় ছাড়াই ঘর-বাসা থেকে বের হতে পারেন এবং নির্বিঘ্নে পথ চলতে পারেন। একইসঙ্গে কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ তৈরি করতে হবে।

সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার আরো বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে নারী অধিকার বিষয়ে ৫ দিন ধরে দফায় দফায় আলোচনা করেও ভালো ফলাফল আনতে পারেনি। সেখানে নারীর ন্যায়সঙ্গত অনেক বিষয় উপেক্ষিত হয়েছে। এটা কমিশনের ইচ্ছাকৃত নয়। আবার এটা কোনোভাবে গ্রহণযোগ্যও নয়। 

তিনি আরো বলেন, রাজনৈতিক সংস্কৃতি নারীদের অগ্রসর হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। 

অনুষ্ঠানে বক্তরা বলেন, সুশাসনের অভাবে বাল্যবিয়ে, যৌতুক বন্ধ করা যায়নি। এজন্য আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে কন্যাশিশুর সুরক্ষায় একটি সংবেদনশীল সমাজ ব্যবস্থা আমরা প্রত্যাশা করি। কন্যাশিশুদের আত্মমর্যাদা, দক্ষতা, সাহসিকতা ও নেতৃত্বে উদ্বুদ্ধ করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য পরিবার, সমাজ ও রাষ্ট্র এখনো কন্যাশিশুর বিকাশ ও সুরক্ষায় পুরোপুরি কার্যকর ভূমিকা পালন করতে পারিনি।

তথ্য সূত্র : ভোরের দর্পণ


এই বিভাগের আরও খবর