• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

মা ইলিশ সংরক্ষণে ভোলার উপকূলে কোস্ট গার্ডের কঠোর নজরদারি

প্রতিনিধি / ৫২ সময় দেখুন
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ইলিশের প্রধান প্রজনন মৌসূমে ভোলার নদীতে মা ইলিশ সংরক্ষণে কঠোর নজরদারি চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় উপকূলীয় এলাকা ও নদ-নদীতে কোস্টগার্ডের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড সূত্র জানায়, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্প্রতি দেখা গেছে, আর্টিসানাল ট্রলিং বোটের মাধ্যমে মাছ ধরার কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস, মাছের প্রজনন ব্যাহত ও ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই অনিয়ম প্রতিরোধে কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানের ফলে অবৈধ ট্রলিং বোটের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ফলে সমুদ্র ও নদীতে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।
মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড দক্ষিণ জোন উপকূলীয় অঞ্চলে ২৪ ঘণ্টা টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভা আয়োজন করা হচ্ছে।
কোস্টগার্ড আরও জানায়, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। সার্বিক বিষয় তুলে ধরে বুধবার সকাল ১১টার দিকে ভোলা সদর উপজেলার ভোলার খাল এলাকায় ব্রিফিং করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফট্যানেন্ট মোহাম্মদ মোস্তাকিম সিদ্দিকী।


এই বিভাগের আরও খবর