• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

মৌসূমী বায়ুর প্রভাবে হঠাৎ উত্তাল উপকুলীয় ভোলার নদনদী, ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ 

স্টাফ রিপোর্টার / ১৭৮ সময় দেখুন
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

রোববার (১৭ আগষ্ট) বিকেল ৫ টা থেকে হঠাৎ উত্তাল হয়ে পড়েছে সমূদ্র উপকুলীয় জেলা ভোলার নদনদী।   নদনদী উত্তাল থাকায় জেলার আভ্যন্তরীণ ২০ রুটের নৌ-চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটি এ। ফলে এখানকার  জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

 গত ২৪ ঘন্টায় ভোলায় প্রায় ০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন,ভোলা আবহাওয়া অধিপ্তরের পর্যবেক্ষক মো: মনিরুজ্জামান। 

জেলায় টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় ২০ নৌ-রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় এখানকার যাত্রীদের  ভোগান্তি চরম আকার ধারন করেছে। 

এদিকে বৈরী আবহাওয়া ও বিরামহীন বৃষ্টিপাতের ফলে বিপাকে পড়েছে কর্মজীবী মানুষ। জেলার ইলিশা টু লক্ষ্মীপুর,মনপুরা টু ঢাকা,চরফ্যাশন টু ঢাকা’সহ জেলার অভ্যন্তরীণ ২০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সরকারী সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে। আভ্যন্তরীন বন্ধ নৌরুটগুলো হচ্ছে-ভোলার ইলিশা-লক্ষ্মীপুর,ইলিশা-মেহেন্দিগঞ্জ, ভোলা-বাউফল,লালমোহন-নাজিরপুর, দৌলতখান-আলেকঝান্ডার,তজুমদ্দিন-মনপুরা, মনপুরা-হাতিয়া,চরফ্যাশন-মনপুরা, চরফ্যাশন-ঢাকা, মনপুরা-ঢাকা, চরফ্যাশনের ঘোষের হাট-ঢাকা, বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন-ঢাকা,ভোলার ভেদুরিয়াঘাট-বরিশালের লাহার হাট, চরফ্যাশনের কচ্ছপিয়া-ঢালচর,চরফ্যাশনের কচ্ছিয়া-কুকরী-মুকরী, চরফ্যাশনের কচ্ছিয়া-চর পাতিলা,চরফ্যাশনের আবুবকরপুর-দশমিনা,ভোলা সদরের তুলাতুলি-মাঝের চর, ভোলা সদরের ইলিশা-রামদাসপুর এবং ভোলা সদরের নাছির মাঝি-দৌলতখানের চর মদনপুর ইউনিয়ন। 

  তবে ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর রুটে আবহাওয়ার গতি-প্রকৃতি বুঝে কিছু ফেরি চলাচল করছে বলে জানান,বিআইডব্লিউটিএর ট্রাফিক ইনচার্জ মো: পারভেজ ।

 তিনি জানান,এ রুটে লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ থাকায় জীবিকার তাকিদে ফেরিতে কিছু যাত্রী পারাপার  করছে। বিআইডব্লিউটিএর ভোলার বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন জানান, নৌ-যান চলতে হলে নদীপথ এখনো নদীপথ স্বাভাবিক হতে হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া না কাটতে কোনোপ্রকার লঞ্চ চলাচল করতে দেয়া হবেনা বলেও জানান এ বন্দর কর্মকর্তা। ভোলার লঞ্চ মালিক কর্তৃপক্ষ মেসার্স ব্রাদার্স নেভিগেশন কোম্পানির ম্যানেজার মো: আলাউদ্দিন  জানান, নদী উত্তাল থাকায় ডেঞ্জার জোনে তাদের কর্ণফুলী সিরিজের লঞ্চগুলো হাতিয়া,মনপুরা,চরফ্যাশন ও হাকিমুদ্দিন ঘাট থেকে ঢাকা রুটে চলাচল বন্ধ রাখা হয়েছে। 

এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে অতি জোয়ারের ফলে জেলার মনপুরার কলাতলী,সাকুচিয়া,রামনেওয়াজ,

চরফ্যাসনের ঢালচর,কুকুরী-মুকুরী,চরপাতিলা ও লালমোহন উপজেলার চর কচুয়া ও বিচ্ছিন্ন কয়েকটি নিম্নাঞ্চলের লোকালয় ডুবে গেছে।

তাছাড়া নদী উত্তাল প্রবল স্রোতের তোড়ে ভেঙ্গে যাচ্ছে, জেলা সদর ভোলার মেঘনা মধ্যবর্তী শতবছরের জেগে উঠা চর জনপদ মাঝের চর, রামদাসপুর,রামদেবপুর,বড়াইপুর ও চর কাচিয়ার বিস্তীর্ণ জনপদ। ভোলার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এসব চরাঞ্চলে ভাঙ্গরোধে সরকারের কোনো বরাদ্দ না থাকায় ভাঙ্গন কবলিত জনপদগুলো রক্ষা করা যাচ্ছেনা। তবে বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  


এই বিভাগের আরও খবর